শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা: *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

এমপিও শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ আদেশ জারি করে। আজ বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী এতে সাড়ে ৭ শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা যুক্ত হয়েছে।

জানা গেছে, ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২২) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। ফলে ডিসেম্বর মাসের প্রথম ধাপে স্কুলের ৩ লাখ ১২২২ জন শিক্ষক-কর্মচারীর ও কলেজের ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারীর জিও জারি হয়েছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা।

বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের (লট ১) বেতন ও ভাতাদির সরকারি অংশ (এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ চারশত সাতাশ টাকা চার পয়সা) টাকা ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর জিও জারি হলো।

জে.এস/

মাউশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250