শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

এশিয়ান আর্চারিতে বাংলাদেশকে সোনা এনে দিলেন আলিফ। ছবি: সংগৃহীত

পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দিলেন আব্দুর রহমান আলিফ। আজ শুক্রবার (২০শে জুন) সিঙ্গাপুরে এশিয়ান আর্চারির এ ইভেন্টের ফাইনালে বাংলাদেশের আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের গাকুতো মিয়াতোকে।

এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ বাংলাদেশের হয়ে সোনা জিতেছিলেন রোমান সানা।

গত মঙ্গলবার (১৭ই জুন) চীনা তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন আব্দুর রহমান আলিফ। ফাইনালে জাপানের মিয়াতোকে হারানোয় নিশ্চিত হয় সোনা।

তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফাইনালে। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, মিয়াতোর ২৭। পরের সেটে আলিফ করেন ২৯, মিয়াতো ২৮। পরের দুই জাপানি মিয়াতো জিতলে ৪ সেট শেষে ৪-৪-এ সমতা। কে জিতবে ফাইনাল—এমন উত্তেজনা নিয়েই শুরু হয় পঞ্চম সেট। যেখানে আলিফের ২৯ স্কোরের বিপরীতে ২৬ করেন মিয়াতো। আর তাতেই জিতে যান আলিফ।

এশিয়ান আর্চারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250