বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

কোরবানির ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি চায় ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ২৩শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচদিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এক বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেছেন, সরকারি চাকরিজীবীরা ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি পেলেও সাংবাদিকেরা মাত্র তিনদিনের ছুটি পান, যা বৈষম্যমূলক।

আজ শুক্রবার (২৩শে মে) ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ই জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ই জুন। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র তিনদিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।

নেতারা আরও বলেন, ঈদের সময় পত্রিকার হকারেরাও ছুটিতে থাকেন। তাই আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্র পাঁচদিন বন্ধ রাখার জন্য নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কাছে দাবি জানান নেতারা।

এইচ.এস/

ডিআরইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250