রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

এইলিন লুবাখার

সম্পর্ক আরও এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার বিরাজমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছেন। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৫শে ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন লুবাখার।

তিনি বলেন, দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করছে।

তিন দিনের সফরে শনিবার (২৪শে ফেব্রুয়ারি) ঢাকায় আসেন মার্কিন গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তা। প্রতিনিধিদলে লুবাখার-আফরিন ছাড়াও রয়েছেন ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার।

মার্কিন তিন প্রতিনিধিদল ঢাকায় পৌঁছানোর পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় মার্কিন দূতাবাস জানায়, ইন্দোপ্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। সফরকালে তারা তরুণ অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ, শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন।

আরও পড়ুন: মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবেশমন্ত্রীর সাক্ষাৎ

মুক্ত ইন্দোপ্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়া, মানবাধিকারকে সমর্থন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক সহনশীলতার শক্তিকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের প্রচারে আমেরিকা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসকে/ 

ঢাকা সফর মার্কিন প্রতিনিধিদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250