বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার চুক্তি সই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক। ছবি: সংগৃহীত

মানবাধিকার প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ও বাংলাদেশ সরকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন খোলা হবে।

চলতি সপ্তাহে তিন বছর মেয়াদির এই এমওইউ স্বাক্ষরিত হয় বলে আজ শুক্রবার (১৮ই জুলাই) ওএইচসিএইচআরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক ও বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানবাধিকার সংস্কারের অগ্রগতি ও গণবিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নসংক্রান্ত একটি বিস্তারিত তথ্য অনুসন্ধানমূলক তদন্ত পরিচালনায় কার্যালয়টি বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে।

হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষর দেশের মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা রূপান্তরের একটি ভিত্তিপ্রস্তর।

তিনি আরও বলেন, ‘এটি আমার কার্যালয়কে আমাদের তথ্য অনুসন্ধানমূলক প্রতিবেদনে করা সুপারিশগুলো বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে সক্ষম করবে। একই সঙ্গে বাংলাদেশের চলমান মৌলিক সংস্কারগুলোতে সরকার, সুশীল সমাজ ও অন্যদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে আমাদের দক্ষতা ও সহায়তা দেওয়ার সুযোগ দেবে।’

নতুন এ মিশন দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে। এ ছাড়া এটি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বাড়াতে কাজ করবে।

ফলকার টুর্ক ফলকার তুর্ক জাতিসংঘ মানবাধিকার কার্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250