মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বড়দিনে ‘সান্তা’ হয়ে পথশিশুদের মুখে হাসি ফোটালেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৭ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাসখানেক আগে মাকে হারিয়েছেন। উপরন্তু সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জল্পনার জেরে আইনি জটিলতায়ও পড়তে হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে। দীর্ঘ এক বছর ধরেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কান সুন্দরী। তবে ব্যক্তিগত জীবনের এই ঝড়ঝাপটার মাঝেও থেমে থাকেননি তিনি।

বড়দিনে ‘সান্তা’ হয়ে পথশিশুদের মুখে হাসি ফোটালেন জ্যাকলিন। বুধবার রাত থেকেই বিশ্বজুড়ে ক্রিসমাসের উৎসব শুরু হয়। বড়দিন মানেই আনন্দ, আড্ডা, খাবার-দাওয়া, কেক-পেস্ট্রি ও পার্টি। কিন্তু যারা পথের ধারে, খোলা আকাশের নিচে বসে থাকে, তাদের জন্য এসব কল্পনাই দূরস্বপ্ন।

শীতের এই দিনে গরম কাপড়ের অভাব তাদের সমস্যার অন্যতম। এই বাস্তবতা ভেবে জ্যাকলিন ‘সিক্রেট সান্তা’ হয়ে তাদের মাঝে রকমারি উপহার বিতরণ করেন। কারো হাতে তুলে দেন ফুল, কারো হাতে বা চকোলেট। শুধু উপহার নয়, পথশিশুদের সঙ্গে আড্ডায় মেতে থাকতেও দেখা গেছে তাকে।

এদিনই জানা যায়, বড়দিন উপলক্ষে সুকেশ চন্দ্রশেখর জেলে বসেই জ্যাকলিনকে লস অ্যাঞ্জেলসের একটি প্রাইভেট ভিলা উপহার দিয়েছেন। সঙ্গে প্রেমময় চিঠিও পাঠিয়েছেন। ভিলায় রয়েছে গলফ খেলার মাঠ, সুইমিং পুল এবং অত্যাধুনিক আসবাবপত্র। সুকেশের মন্তব্য, এই বাংলো দেখে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হিংসে করতে পারেন। এই সব আলোচনার মাঝেই পথশিশুদের জন্য ‘সান্তা’ হয়ে অবতরণ করেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ, যা প্রমাণ করে, ব্যক্তিগত বিপর্যয়ের মাঝেও অন্যের খুশি ও সহানুভূতিতে তিনি পিছিয়ে থাকেননি।

জে.এস/

জ্যাকুলিন ফার্নান্দেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250