মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের দশম আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর অবশ্য টানা দুই ম্যাচে হারতে হয়েছে তাদের। এবার নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে তারা।

শনিবার (২৭শে জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।  

হারের বৃত্ত ভাঙতে গত ম্যাচের একাদশে চারটি পরিবর্তন নিয়ে নেমেছে বরিশাল। আর তাতে আসরে প্রথমবারের মতো মাঠে নামছেন তাইজুল ইসলাম, আহমেদ শেহজাদ, কামরুল ইসলাম রাব্বি ও ইয়ানিক ক্যারিয়া।

অন্যদিকে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয়ের মুখ দেখেছে চট্টগ্রাম। জয়ের ধারায় থাকায় উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি তারা।  

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

ফরচুন বরিশাল (একাদশ): 

তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, দুনিথ ওয়েললাগে, আব্বাস আফ্রিদি, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, ইয়ানিক ক্যারিয়া।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (একাদশ): 

আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, ইমরান উজ্জামান (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, শুভাগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।

এসকে/ 

বিপিএল ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250