শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

পুতিন ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন—মনে করেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুটা সহায়তা করতে পারেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ রেডিওতে সম্প্রচারিত ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

ব্রায়ান কিলমিড ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় পুতিন তাদের সাহায্য করছেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় তিনি হয়তো একটু সাহায্য করছেন।’

ট্রাম্প আরও বলেন, ‘সম্ভবত পুতিন মনে করেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?’ এরপর তিনি নিজেই যোগ করেন, ‘হ্যাঁ, আমরা তাদেরও (ইউক্রেন) সাহায্য করছি।’

ট্রাম্প মত দেন, এই ধরনের সহায়তা নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে পারস্পরিক অভিযোগ প্রায়ই দেখা যায়। তিনি বলেন, “পুতিন এমনটা বলতে পারেন, আর চীনও একই কথা বলতে পারে—তারা বলে, ‘ওরা করে, আমরাও করি’।”

এই মন্তব্যের এক সপ্তাহ আগে ট্রাম্প হোয়াইট হাউসে একই ধরনের প্রশ্নের জবাবে বিরক্তি প্রকাশ করেছিলেন। তখন ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসি তাকে জিজ্ঞাসা করেছিলেন—রাশিয়া ইরানকে সহায়তা করছে—এমন প্রতিবেদনের বিষয়ে তার প্রতিক্রিয়া কী?

গত সোমবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনে কথা হয়। ওই আলাপের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রাশিয়ানরা বলেছেন, তারা ইরানের সঙ্গে কোনো গোয়েন্দা তথ্য শেয়ার করছে না। তাই আমরা আপাতত তাদের কথাই বিশ্বাস করতে পারি। আশা করি তারা সত্যিই তা করছে না।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250