বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

রংপুরে স্বর্ণশ্রমিক হত্যা মামলায় গ্রেফতার টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহতের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে। বুধবার (২৮শে আগস্ট) গভীর রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গনমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, টিপু মুনশিকে গুলশান-১ এর একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২৭শে আগস্ট সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করে তার পরিবার।

মামলার অন্য আসামিরা হলেন রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাছিমা জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক আবদুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু আশরাফ সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত ২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

টিপু মুনশি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ ও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবারের রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের এমপি।

আই.কে.জে/

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250