মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে বিমান টিকিট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইনসগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (১৯শে নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবাসিক বাংলাদেশি নাগরিকেরা এখন তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশেই এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন। এতে যাত্রীরা প্রতিযোগিতামূলক দামে টিকিট কেনার সুযোগ পাবেন এবং লেনদেনে জটিলতাও কমবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, টিকিট বিক্রির পুরো অর্থ অবশ্যই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রার আয় সঠিকভাবে দেশে নথিভুক্ত হয়।

ট্রাভেল এন্টাইটেলমেন্টের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর কার্ডে ঠিক ব্যবহৃত টাকার পরিমাণ পর্যন্ত পুনরায় রিফিল করারও সুযোগ দেওয়া হয়েছে। তবে রিফিল করার আগে এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট কেনার অর্থ সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে গৃহীত হয়েছে।

পরিপত্রে আরো জানানো হয়েছে, টিকিট বিক্রির আয় এয়ারলাইনগুলোর বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা করা যাবে।

বিদেশি মালিকানাধীন এয়ারলাইনসগুলো প্রয়োজনে এনক্যাশ ছাড়াই এ হিসাবের অর্থ বিদেশে পাঠাতে পারবে। তবে দেশীয় এয়ারলাইনসগুলোর ক্ষেত্রে সংগৃহীত বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে।

বিমান টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250