বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিদেশে চিকিৎসাসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যমুনা ব্যাংক পিএলসি। এর আওতায় ব্যাংকের যোগ্য গ্রাহক, কার্ডধারী ও কর্মকর্তারা পাবেন ০% ইএমআই সুবিধা এবং বিদেশে চিকিৎসায় বিশেষ ছাড় ও সহায়তা। চুক্তি অনুযায়ী, যমুনা ব্যাংকের যোগ্য ভিসা কার্ডধারীরা প্ল্যান মেডি ট্রিপের নির্ধারিত স্বাস্থ্যসেবায় ৩, ৬, ৯ ও ১২ মাস মেয়াদে ০% যমুনা ইএমআই সুবিধা নিতে পারবেন।

এছাড়া গ্রাহকরা ভারত ও থাইল্যান্ডে বিনামূল্যে এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, ভারত, থাইল্যান্ড ও চীনের ভিসা সেবায় বিশেষ সুবিধা এবং ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার নির্বাচিত হাসপাতালে ইনপেশেন্ট চিকিৎসা ব্যয়ে প্রায় ৫–১০% পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন। চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়ের হিসাব ও হাসপাতালের আমন্ত্রণপত্রের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

থাইল্যান্ডের মেডিকেল ভিসার জন্য থাকবে অগ্রাধিকারভিত্তিক সহায়তা, যেখানে প্রক্রিয়াকরণ প্রায় ৩–৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য থাকবে, প্রযোজ্য নিয়মসাপেক্ষে। গত ১৩ আগস্ট ২০২৬, ঢাকার গুলশানে যমুনা ব্যাংকের করপোরেট অফিসে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যমুনা ব্যাংক পিএলসির ডিএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নীলা।

এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিদেশে চিকিৎসা আরও সহজ, পরিকল্পিত ও সাশ্রয়ী করার পাশাপাশি নমনীয় পেমেন্ট সুবিধা নিশ্চিত করতে চায় যমুনা ব্যাংক।

যমুনা ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250