মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব, কৃষি কার্ড দেব, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেব। বিনিময়ে আমাদের দাবি একটাই, ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।’

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জে বড়দরগাহ-ভেন্ডাবাড়ি সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মীর শাহে আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, ‘বৃক্ষরোপণ, খাল খনন, চাকরি ও কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট ও ব্রিজ—উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব। তবে যদি ধানের শীষে ভোট না দেন, তাহলে সরকার হিসেবে আমরা অসন্তুষ্ট হব। আপনাদের মনের ভেতরে যেমন বেদনা থাকবে, তেমনি আমাদেরও বেদনা তৈরি হবে।’

জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের সংসদ সদস্য হতে না পারার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘সাইফুল ইসলামসহ বিএনপির যারা এমপি হতে পারেননি, তাদের কষ্ট আমাদের মনেও আছে, প্রধানমন্ত্রীর মনেও আছে। সাইফুল ইসলাম ও আমি একসঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সাইফুল এমপি হলে হয়তো একজন মন্ত্রী হতেন, এটা এলাকার মানুষের দুর্ভাগ্য। আজ আমার পরিবর্তে সাইফুল এই এলাকায় থাকতেন।’

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, ‘এই ছয় মাসে এ উপজেলায় (পীরগঞ্জ) ২২ কোটি টাকা দিয়েছি। সামনে আপনাদের কিছু পরীক্ষা আছে—উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এসব নির্বাচনে বিএনপি যাদের মনোনয়ন দেবে, তাঁদের নির্বাচিত করতে হবে। তাহলেই ভেন্ডাবাড়ি উপজেলা হবে, বাকি রাস্তাগুলোর কাজ হবে এবং এ উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।’

মীর শাহে আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250