রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

‘ভারতীয় পণ্য বয়কট ইস্যুতে বিএনপি নেতাদের বক্তব্যে ঐকমত্য নেই’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি

ভারতীয় পণ্য বয়কট ইস্যুতে বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যে ঐকমত্য নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৩শে মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান আমল থেকেই বিরোধীরা কোনো ইস্যু না পেলে ভারত বিরোধীতার ইস্যু সামনে আনে। বিদেশিরা যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছিল, তখন ভারত পাশে ছিল এটা সত্য।

আরও পড়ুন: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রোববার

দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু পণ্যের মূল্য কমতে শুরু করেছে। দাম আরও কমে সাধারণ মানুষের কাছে সহনীয় হয়ে উঠবে।

এ সময় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দিতে হবে বলে আহ্বান জানান ওবায়দুল কাদের।

এসকে/আই. কে. জে/  

বিএনপি ভারতীয় পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250