মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

চুলের পরিচর্যায় পেঁয়াজ কিংবা রসুন, সমস্যা বুঝে ব্যবহার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। বিশেষ করে গরম আসার পর থেকে মাথা ঘেমে চুল পড়ার সমস্যা আরও বেড়ে গিয়েছে। এই সমস্যা নিয়ন্ত্রণে অনেকে পার্লারের শরণাপন্ন হলেও বেশিরভাগ মানুষ ঝুঁকছেন ঘরোয়া সহজ পদ্ধতির দিকে। বিভিন্ন রকমের তেল বা শ্যাম্পুর পাশাপাশি হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করছেন অনেকে। সেখানে যুক্ত করছেন পেঁয়াজ কিংবা রসুনের নির্যাস। এই দুই উপাদান কি আসলেও চুলের যত্নে কার্যকর? চলুন জেনে নেওয়া যাক।  

আরো পড়ুন : উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া দরকার?

পেঁয়াজ

সালফার হলো এমন এক উপাদান যা কোলাজেন তৈরিতে বিশেষভাবে সাহায্য করে। চুলের ফলিকলে পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে এই উপাদান।পেঁয়াজে রয়েছে ভরপুর পরিমাণে সালফার। পাশাপাশি আছে কোয়ারসেটিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট যা মাথার ত্বকের প্রদাহ কমিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে। ফলে নতুন চুল গজানোর সম্ভাবনা বেড়ে যায়।

রসুন

রসুন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এতে রয়েছে অনেক পরিমাণে সালফার। আরও আছে অ্যালিসিন যা মাথার ত্বকের ছত্রাকজনিত যেকোনো সংক্রমণ রোধ করতে পারে। তাই খুশকির সমস্যা দূর করতে রসুন ব্যবহার করতে পারেন।  

সূত্র : সুইরলি কার্লি

এস/ আই.কে.জে/



টিপস চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250