রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

ফরিদপুরে জেলা পুলিশের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশজুড়েই বয়ে চলছে প্রচণ্ড দাবদাহ। সেই তীব্র দাবদাহ থেকে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০শে এপ্রিল) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র জনতা ব্যাংকের মোড়ে শ্রমজীবী রিকশা চালক, ভ্যানচালক, অটোচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. মোর্শেদ আলম।

আরো পড়ুন: তীব্র গরমে পথচারিদের তৃষ্ণা মেটাচ্ছে ভোলা পৌরসভা

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. মোর্শেদ আলম গণমাধ্যমকে জানান, তীব্র তাপাদহে খেটে খাওয়া মানুষেরা অনেক ভোগান্তিতে রয়েছে। তাদেরকে এই তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য এই বিতরণ। এই কার্যক্রম এই গরমে চলমান থাকবে।

এইচআ/  

পুলিশ ফরিদপুর বিশুদ্ধ পানি স্যালাইন বিতরণ দাবদাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250