সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে রমজানে’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। দেশের মুদ্রাস্ফীতি ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। সেই ধারাবাহিকতায় রমজান মাসে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে।’

শনিবার (৮ই ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে শফিকুল আলম এসব কথা বলেন। একটি বইয়ের প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন হয়।

গত মাসে দেশের মুদ্রাস্ফীতি ১ শতাংশ কমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জুলাই নাগাদ তা ৭ থেকে ৮ শতাংশে নেমে আসবে। জনজীবনে স্বস্তি ফিরে আসবে। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও এমন আভাস দিয়েছেন। মুদ্রাস্ফীতি ক্রমেই কমে আসবে। বিশেষ করে, পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে। মুদ্রাস্ফীতি কমে আসার ফলে জনজীবনে স্বস্তি ফিরে আসছে।’

শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তদন্ত রিপোর্টে আপনারা দেখবেন, কীভাবে জুলাই-আগস্টে গুম, খুন করেছেন শেখ হাসিনা। সেই রিপোর্ট দেখতে পাবেন।’

আওয়ামী লীগের ১৫ বছরে আড়াই লাখ কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংকগুলো থেকে সম্পূর্ণ টাকা লুটপাট করা হয়েছে। কিন্তু আমরা কোনো ব্যাংকের অবসায়ন হতে দেইনি। প্রত্যেক গ্রাহক তাদের টাকা ফেরত পাচ্ছেন। আমরা কোনো ব্যাংক বন্ধ হতে দেইনি।’

হা.শা./কেবি

নিত্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250