বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

পিটার হাসের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের।

বুধবার (৬ই মার্চ) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মার্কিন দূতাবাসে ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে বলে জানা গেছে। সংসদে বিরোধী দল হিসেবে জাপার অবস্থান নিয়ে সেখানে কথা হয়েছে।

আরও পড়ুন: পুরো দেশটাই যেন অগ্নি ঝুঁকিতে : জিএম কাদের

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মাশরুর মওলা বৈঠকে উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থানসহ অনেক বিষয়ে বৈঠকে কথা হয়েছে।

রাষ্ট্রদূত হাসের সঙ্গে জাপা নেতার একটি ছবি যুক্ত করে দেওয়া এক এক্স-পোস্টে দূতাবাস বলেছে, আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র, স্বচ্ছতা, সহিষ্ণুতা, সুশাসন ও মানবাধিকার সমুন্নত রাখাকে সমর্থন করে। সকল দলের সঙ্গে সংলাপকেও আমেরিকা গুরুত্ব দিয়ে থাকে।

এসকে/ 

পিটার হাস জিএম কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250