মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

প্রাকৃতিক উপায়ে ঘর রাখুন ঠান্ডা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভীষণ গরম পড়া শুরু হয়েছে। সূর্যের তেজ যেন বেড়েই যাচ্ছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। এমন সময় অনেকেই এসি চালিয়ে রাখেন। কিন্তু সারাক্ষণ এসি চালিয়ে রাখা যেমন সম্ভব না তেমনি অনেকের বাড়িতেই এসি নেই। এ ক্ষেত্রে সমাধান টানতে পারেন প্রাকৃতিক উপায়ে। কিভাবে প্রাকৃতিক উপায়েই ঘরের ভেতরের আবহাওয়া ঠাণ্ডা রাখতে পারবেন জেনে নিন।

সকালের রোদে তাপ ততটা না থাকলেও দিন গড়াতে থাকলে রোদের তীব্রতাও বাড়তে থাকে। জানালা বন্ধ করে পর্দা টেনে দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। বিশেষ করে সকাল ১০টার পর থেকে তাপ বাড়তে থাকে। তাই এ সময় জানালা বন্ধ রেখে পর্দা টেনে দিলে ঘরে তাপ ঢুকবে কম। পাখা চলিয়ে রাখলেও আরাম পাবেন। আবার বিকেলের দিকে জানলা খুলে দিন। মুখোমুখি জানালা থাকলে ঘরে হাওয়া বাতাস চলাচল করবে ভালো।

সুতির বা লিনেনের মতো প্রাকৃতিক ফ্যাব্রিকের পর্দা এবং বেড শিট ব্যবহার করুন। তা যেন হালকা রঙের হয়। হালকা রঙের চাদর আর পর্দা তাপ প্রতিফলিত করবে, এতে ঘর ঠাণ্ডা রাখতে সুবিধা হবে। চাদর আর পর্দা বেশি ময়লা হওয়ার আগেই ধুয়ে ফেলুন।

আবছা অন্ধকার ঘর বেশি ঠাণ্ডা হয়। ঘরে আলো কম হলে ঠাণ্ডা ভাব থাকে বেশি। তবে কিছু কাজ রয়েছে যা হয়তো অল্প আলোয় করা সম্ভব না। সে ক্ষেত্রে টিউবলাইটের চেয়ে সিএফএল ল্যাম্পের আলো বেশি ঠাণ্ডা। সম্ভব হলে তা বদলে নিতে পারেন।

আরো পড়ুন : এই গরমে পেট ঠান্ডা রাখতে খান মিলেট কার্ড রাইস!

ঘরের মধ্যে গাছ রাখলে তা দেখতেও সুন্দর লাগে, তাপও শুষে নেয়। মানিপ্লান্ট, অ্যালোভেরা, স্নেক প্লান্ট, এরিকা পাম ঘরে রাখলে সুন্দর লাগে দেখতে। তবে কারো পরাগরেণুতে অ্যালার্জি থাকলে গাছ রাখার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন একবার।

রান্না করার সময় ঘরের ভেতরটা গরম হয়ে যায়। তাই অবশ্যই এগজস্ট ফ্যান চালিয়ে রাখুন। সম্ভব হলে সকাল সকাল রান্না সেরে ফেলুন।

ঘর, জানলার গ্রিল দিনে দুইবার পানি দিয়ে মুছে রাখলেও ঘরের তাপমাত্রা কমে যায়। ঘর মুছে পাখা চালিয়ে দিন। তার আগেই জানলা বন্ধ করে পর্দা টেনে দিন। ঘর ঠাণ্ডা থাকবে।

খেয়াল রাখুন, যাদের ঘরের দেয়ালের রং হালকা বা সিলিংয়ে সাদা রং লাগানো আছে, তাদের ঘর ঠাণ্ডা রাখাও অপেক্ষাকৃত সহজ। তেমনি যদি আপনার ঘরে পশ্চিমমুখী জানালা বা বারান্দা থাকে, তাহলে বেশি তাপ ঢুকবে।

এস/  আই.কে.জে

ঘর ঠাণ্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250