বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

গাজায় নৃশংস অপরাধ বন্ধের আহ্বান জানালেন সৌদি বাদশাহ সালমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজায় ‘নৃশংস অপরাধ’ বন্ধ এবং ‘নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

রোববার (১০ই মার্চ) এক লিখিত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন দেশটির তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। সৌদি আরবসহ বিভিন্ন দেশে সোমবার (১১ই মার্চ ) পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে এই বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ।

আরো পড়ুন: পাসপোর্ট না থাকলেও যাওয়া যাবে সৌদি আরব!

সৌদি বাদশাহ আরও বলেন, ‘এটা আমাদের জন্য বেদনাদায়ক যে প্যালেস্টাইনে আমাদের ভাইয়েরা যখন হামলার শিকার হচ্ছেন, তখন এ বছর রমজান মাস এসেছে।’

এবারের রমজানে প্যালেস্টাইনে অবরুদ্ধ গাজার চিত্রটা হতে যাচ্ছে ভিন্ন। কারণ এমন এক পরিস্থিতিতে উপত্যকাটির বাসিন্দারা রমজানের প্রস্তুতি নিচ্ছেন, যখন সেখানে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই তাই রমজানের প্রস্তুতি নিচ্ছেন প্যালেস্টাইনিরা। 

সূত্র: আল জাজিরা

এইচআ/ 


গাজা বন্ধ নৃশংস অপরাধ সৌদি বাদশাহ সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250