সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

রাজধানীতে আজও ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন চালকরা।

রোববার (২৪শে নভেম্বর) সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু করেন তারা।

এতে প্রেসক্লাবের সামনের উভয়পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে প্রেসক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালক মালিক সমিতি। সেখানে থেকে দাবি আদায়ে চলছে গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা।

আন্দোলনকারীদের দাবি, দ্রুত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রুট পারমিট দিতে হবে।

অন্যদিকে অটোরিকশাচালকদের অবস্থানের পাশেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ব্যাটারিচালিত রিকশাচালক শফিকুল ইসলাম শামীম গণমাধ্যমকে বলেন, আমরা গরিব মানুষ। সংসার চালানোর একমাত্র অবলম্বন এ রিকশা। হঠাৎ রিকশা বন্ধ করে দেওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি। সরকার আমাদের দিক বিবেচনা করে দ্রুত ব্যাটারিচালিত রিকশার রুট পারমিট দেবেন বলে প্রত্যাশা করছি।

ওআ/কেবি


রিকশাচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250