ছবি: সংগৃহীত
বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে জনসভায় পৌঁছেছেন তারেক রহমান। আজ (৯ই ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে তিনি সেখান পৌঁছান। নির্বাচনী সমাবেশে আজ সেখানে বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান।
বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট ৮টি জনসভায় অংশ নেবেন।
এর মধ্যে প্রথমেই অংশ নিচ্ছেন ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে জনসভায়।এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনে মাণ্ডা তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ আসনে ধূপখোলা মাঠে এবং সন্ধ্যায় ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
জে.এস/
খবরটি শেয়ার করুন