মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

মা-বাবার আবেদনে মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন মা-বাবা। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রোববার (৬ই অক্টোবর) বিকেলে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান।

দণ্ডপ্রাপ্ত সবুজ তালুকদার (২৩) ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।

আরও পড়ুন: প্লাস্টিক কারখানার কর্মচারী হত্যা মামলায় গ্রেফতার হাজী সেলিম

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করার জন্য মাঝেমধ্যেই বাড়িতে ঝামেলা করেন। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করতেন। এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে সবুজকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করেন।

সোমবার (৭ই অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিচুর রহমান বলেন, মা-বাবার আবেদনের প্রেক্ষিতে রোববার বিকেলে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় সবুজকে আটক করা হয়। সবুজ মাদক গ্রহণের কথা স্বীকার করেন। পরে সেখানে আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসি/ আই.কে.জে/


কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250