মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

লিডসকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

জোড়া গোল করেছেন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। ছবি: সংগৃহীত

এমিরেটসে লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে শতভাগ জয় ধরে রেখেছে মিকেল আরতেতার দল। তবে জয়ের আনন্দের মাঝেও দুশ্চিন্তার খবর—বুকায়ো সাকা ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড দুজনই চোট পেয়ে মাঠ ছেড়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে আগের সপ্তাহে কোনোমতে জয় পাওয়া আর্সেনালকে এমিরেটসে নিজেদের প্রথম ম্যাচেও শুরুতে কিছুটা অগোছালোই মনে হচ্ছিল। খেলার আগে নতুন সাইনিং এবেরেচি এজেকে দর্শকদের সঙ্গে পরিচয় করানো হলেও মাঠে গতি আনতে সময় লাগে।

৩৪ মিনিটে সেই জড়তা কাটিয়ে এগিয়ে দেন ইয়ুরিয়েন টিম্বার। ডেকলান রাইসের নিখুঁত কর্নার থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

চার মিনিট পরেই মাঠ ছাড়তে হয় অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। আর্সেনালের জার্সিতে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা ওডেগার্ড লিডসের অ্যান্টন স্টাখের সঙ্গে ধাক্কায় পড়ে যান। দুই দফা চিকিৎসা নিয়েও খেলা চালিয়ে যেতে পারেননি নরওয়েজিয়ান মিডফিল্ডার। তৃতীয়বার মেডিকেল টিম নামার পর তাকে বদলি করে মাঠে নামানো হয় কিশোর ইথান নোয়ানেরিকে।

ওডেগার্ড মাঠ ছাড়ার পর নেতৃত্বের ভার কাঁধে নেন সাকা। আর প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ উইঙ্গার। টিম্বারের বাড়ানো বল ডান দিক থেকে দারুণভাবে কেটে নিয়ে টপ কর্নারে জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ পুরোপুরিই আর্সেনালের হাতে চলে যায়। ঘরের মাঠে অভিষেক ম্যাচেই দাগ কাটেন ভিক্টর ইয়োকেরেস। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে জোরালো শটে ৩-০ করেন সুইডিশ স্ট্রাইকার।

তবে আনন্দটা পুরোপুরি উপভোগ করার আগেই চিন্তা বাড়ে আবারও। হঠাৎই চোট পান সাকা। সঙ্গে সঙ্গেই বদলি চেয়ে নেন তিনি।

চোটের ধাক্কা সামলেও আক্রমণ থামায়নি আর্সেনাল। ৫৬ মিনিটে আরেকটি কর্নার থেকে গোল করে জোড়া পূর্ণ করেন টিম্বার। যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইয়োকেরেস। আর্সেনালের ১৫ বছর বয়সী ম্যাক্স ডাউম্যানকে ফাউল করেছিলেন স্টাখ।

৫-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। তবে পরের ম্যাচে প্রতিপক্ষ লিভারপুল। অ্যানফিল্ডে লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন—সাকা ও ওডেগার্ডকে পাওয়া যাবে কি না। নতুন সাইনিং এজের উপস্থিতি তাই হতে পারে আরও গুরুত্বপূর্ণ।

ভিক্টর ইয়োকেরেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250