সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

কে আগে প্রেমে পড়েন, নারী নাকি পুরুষ?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারী নাকি পুরুষ, কে দ্রুত এবং বেশি প্রেমে পড়েন- এ বিষয়ে একটি গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গবেষণাটি প্রকাশিত হয়েছে 'বায়োলজি অব সেক্স ডিফরেন্সেস' সাময়িকীতে। তারপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আছে গবেষণাটি। খবর ইয়াহুর।

৩৩টি দেশের ৮০৮ তরুণ-তরুণী এ গবেষণায় অংশ নেন। তাদের সবার বয়স ১৮–২৫ বছরের মধ্যে। জরিপে তরুণ ও তরুণীদের কাছে জানতে চাওয়া হয়, বিচ্ছেদের পর কত সময়ের মধ্যে তারা আবার নতুন করে প্রেমে পড়েছেন? প্রথম প্রেম কত মাস বা বছর টিকেছে? প্রথমবার প্রেমে পড়ার পর প্রথম ১ বছর, ২ বছর ও ৫ বছর বছরের মধ্যে তারা মোট কয়টি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? তারপর সেটির গড় বের করা হয়েছে।

গবেষণায় দেখা যায়, বিচ্ছেদের পর পুরুষরা নারীদের তুলনায় দ্রুত ধাক্কা সামলে ওঠে ও দ্রুত নতুন সম্পর্কে জড়ান। অন্যদিকে নারীরা পুরুষের তুলনায় ধীরগতিতে নতুন সম্পর্কের দিকে ধাবিত হন। এ গবেষণা অনুসারে, একজন পুরুষ বিচ্ছেদের প্রথম মাসেই (৪ সপ্তাহের মধ্যে) নতুন সম্পর্কে জড়ান। অন্যদিকে একজন নারী নতুন সম্পর্কে জড়ান বিচ্ছেদের প্রায় দুই মাস পর।

আরএইচ/

নারী পুরুষের সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250