মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কী নিয়ে হাঁপিয়ে উঠছেন নাজিফা তুষি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটক ও মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু অভিনেত্রী নাজিফা তুষির। তবে তার অভিনীত ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘হাওয়া’র মাধ্যমে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

প্রথম সিনেমার পর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তুষিকে। ওই সময় বিভিন্ন অভিনয় কর্মশালা ও কোর্স করেছেন তিনি। প্রাচ্যনাটের সঙ্গেও যুক্ত ছিলেন এই অভিনেত্রী। এবার ভক্তদের অপেক্ষা করতে বললেন তুষি।

জানা গেছে, বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন কনটেন্টের শুটিং করেছেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নিজের কাজের ব্যস্ততা প্রসঙ্গে কথা বলেছেন তুষি।

অভিনেত্রী বলেন, গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন কাজ হয়, তখন নিজের মধ্যেও এক ধরনের ছাপ পড়ে। মনে হতো, এ সময়টায় আমার মধ্যে কিছু না কিছু ঢুকছে, যেটা নতুন। তবে নতুন কাজ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী।

তুষি বলেন, নতুন সিনেমাটি নিয়ে কিছু বলা নিষেধ আছে। এ কারণে আমিও খোলাসা করতে পারছি না। বলা যায়, আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও তো ভক্তদের নতুন কাজের খবর জানাতে ইচ্ছা করে।

তবে ভক্তদের আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, একটি কাজ শেষ হয়েছে। ভক্তদের অপেক্ষা করতে হবে। কাজটি নিয়ে ভীষণ আশাবাদী আমি। কারণ, ভালো হয়েছে। যার সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের একজন নির্মাতা। যে প্রসেসে কাজটা হয়েছে, এটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো।

তুষির ভাষ্য, এখনই নতুন সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারবেন না তিনি। প্রযোজক-পরিচালকেরা সময়মতো সব জানাবেন। তবে আগামী বছর তাকে পর্দায় দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী। একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে তার। তাই আপাতত সে অপেক্ষাতেই থাকতে হবে তুষি ভক্তদের।

ওআ/কেবি


নাজিফা তুষি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250