বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

কলকাতা বইমেলা শুরু হচ্ছে আজ বিকেলে, ১৫ বছর পর আসছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) বিকেলে। কলকাতার সল্ট লেকের সেন্ট্রাল পার্কে এই বইমেলা চলবে।

এই বইমেলায় এবার বাংলাদেশ অংশ নিচ্ছে না। গতবারও রাজনৈতিক পরিস্থিতির কারণে যোগ দেয়নি। তবে এবার দীর্ঘ ১৫ বছর পর আসছে চীন। এবার অবশ্য যুক্তরাষ্ট্র এ মেলায় অংশ নিচ্ছে না। সব মিলিয়ে এবার এই বইমেলায় ২১টি দেশ অংশ নিচ্ছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে প্রতিবছরই বাংলাদেশের অনেক প্রকাশক কলকাতা বইমেলায় অংশ নিতেন। সেখানে প্রচুর ভিড় যেমন হতো, তেমনই বাংলাদেশি লেখকদের বই বিক্রিও হতো অনেক। তবে ২০২৪ সালের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়া ও অন্তর্বর্তীকালীন সরকার আসার পর গত বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না, এবারও থাকছে না।

কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি বিবিসি বাংলাকে বলেন, ‘বাংলাদেশের তরফে এবার মেলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না।’

এবারের বইমেলায় যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল বলে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলো বিবিসিকে নিশ্চিত করেছে।

ত্রিদিব চ্যাটার্জি আরো বলেন, ‘ভারত-বাংলাদেশের এখন যা সম্পর্ক, তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় যোগদান করার ছাড়পত্র দিতে পারছে না গিল্ড। সেই সবুজ সংকেত আসেনি, তাই বাংলাদেশ মেলায় থাকছে না। তবে যদি এখানকার কোনও স্টলে বাংলাদেশের বই কেউ রাখেন, তাতে আমাদের আপত্তি নেই।’

নিয়মিত মেলায় যোগ দিত আরেকটি যে দেশ, সেই যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না। ‘বাজেট বরাদ্দ না থাকায়’ দেশটি মেলায় থাকছে না বলেন জানান চ্যাটার্জি। তবে ১৫ বছর পরে মেলায় থাকছে চীনের প্যাভেলিয়ন। প্রথমবারের মতো যোগ দেবে ইউক্রেন।

আর্জেন্টিনা এবারের বইমেলার থিম দেশ। মোট ২১টি দেশ এবং এক হাজারের ওপরে স্থানীয় ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশকরা স্টল দেবেন।

আজ থেকে শুরু হচ্ছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এটি বিশ্বের বৃহত্তম অ-বাণিজ্যিক বইমেলা, অর্থাৎ যেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নয়, সাধারণ মানুষ বই কিনতে পারেন।

আবার জনসমাগমের দিক থেকেও এই বইমেলা বিশ্বে এক নম্বরে রয়েছে। সল্ট লেকের স্থায়ী ‘বইমেলা প্রাঙ্গণে’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেন।

জে.এস/

কলকাতা বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250