সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বিপিএল-এর ইতিহাসে প্রথম বিদেশি সঞ্চালক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। এবারের আসরে চিটাগং কিংস নিয়োগ দিয়েছে অফিশিয়াল হোস্ট। এরই মধ্যে তাকে দেখা গিয়েছে ঢাকার মাঠে।

বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে অনেক দলই নিজেদের সঞ্চালক নিয়োগ দিয়ে থাকে, তবে বিপিএলে এর আগে দেখা যায়নি। এবারের আসরের জন্য ভারতীয়- কানাডীয় মডেল ইয়েশা সাগরকে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।

আরও পড়ুন: গভীর রাতে ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, ১৭ তলা থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন

বিপিএলে কাজ করতে ইয়েশা এর মধ্যেই ঢাকা এসেছেন, মাঠ থেকে জানাচ্ছেন দলটির অনুশীলনের নানা খবর। নিয়মিত অনুশীলনে মাইক্রোফোন হাতে দেখা যাচ্ছে তাকে। ইয়েশার সঞ্চালনায় এসব ভিডিও দেখা যাচ্ছে দলটির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

এর আগে কানাডায় অনুষ্ঠিত টি- ২০ ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-২০-তে সঞ্চালনা করে আলোচনায় আসেন ইয়েশা। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ইয়েশা ফিটনেস ফ্রিক। তার ফিটনেসের জন্য তিনি প্রশংসিত অনুরাগীদের মধ্যে। ইনস্টাগ্রামে তার বিপুল ভক্ত অনুসারী রয়েছে। বিপিএলের ইতিহাসে প্রথম বিদেশি হোস্ট হিসেবে নিয়োগ পাওয়া ইয়েশাকে নিয়ে মেতেছেন নেটিজেনরা।

এসি/ আই.কে.জে


বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250