বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

অস্কার দৌড়ে ‌‘সেরা ছবি’ বিভাগে এই প্রথম বাংলা সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

এই প্রথম অস্কারের দৌড়ে ‌‘সেরা ছবি’ বিভাগে জায়গা করে নিয়েছে ভারতীয় বাংলা ছবি ‘পুতুল’। এই ছবির নির্মাতা ইন্দিরা ধর মুখার্জী। 

গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুল’। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী শংকর, মুমতাজ সরকার, ভেনেসার মতো তারকারা। এই ছবিরই গান ‘ইতি মা’-এর জন্য অস্কার দৌড়ে পৌঁছেছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। কিন্তু প্রতিযোগিতায় ছিটকে যায় গানটি। এবার ‘পুতুল’-এর এই সাফল্যে আশাবাদী পরিচালক।

ইন্দিরা ধর মুখার্জী বলেন, 'আমি অ্যাকাডেমি এবং পুরো অস্কার কমিটির কাছে খুবই কৃতজ্ঞ এই ছবিটাকে পছন্দ করার জন্য, আমার কাজ পছন্দ করার জন্য। আমার পরিচালনা, লেখা পছন্দ করার জন্য। ছবিটা সেরা ছবি বিভাগে মনোনীত হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে এখন সেটা বেরিয়েও গেছে। এটাই সবথেকে বড় ভ্যালিডেশন।'

আরো পড়ুন : একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আজ রাস্তায় রাস্তায় ঘুরছেন!

পরিচালকের কথায়, 'খুব ভুল না হলে প্রথমবার সেরা ছবি বিভাগে একটা বাংলা ছবি প্রতিযোগিতা করছে। ছবির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার প্রথম ছবি। আর নতুন পরিচালক, প্রযোজক হিসেবে বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, এটা আমার কাছে একটা বড় ব্যাপার।'

এস/ আই.কে.জে/      

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250