রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

সৌদিতে আরও কর্মী নিয়োগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরবে প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক জনশক্তি নেওয়া হয়। আর এ দেশটিতে বাংলাদেশের আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। খবরের বাসসের।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে তিন এ আহ্বান জানান। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এ আহ্বান জানান তিনি উপদেষ্টা আসিফ নজরুল।

দ্বিপক্ষীয় বৈঠকে ড. আসিফ নজরুল বলেন, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ সৌদি আরবে আসন্ন মেগা ইভেন্ট ও প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী প্রয়োজন।

এদিকে নিয়োগের আগে নিয়োগকর্তার সক্ষমতা যাচাই, আগমন পূর্ব অনলাইন নিয়োগ চুক্তি, সৌদি শ্রম আইন ও সংস্কৃতি বিষয়ে নারী-পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালুর প্রস্তাব দেন তিনি। এ ছাড়া বাংলাদেশি প্রশিক্ষকদের সৌদি আরবে ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশে ফিরে দক্ষ কর্মী গড়ে তোলার কথাও তুলে ধরেন।

নারী গৃহকর্মীদের প্রশিক্ষণ ও ভিসার বিষয়টি নিশ্চিত করে আসিফ নজরুল জানান, নারী কর্মীদের আধুনিক গৃহ সরঞ্জাম ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদি ভাইস মিনিস্টার বাংলাদেশের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

আগামী ৮ থেকে ৯ই অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় ১৫তম যৌথ কমিশন ও ৫ম যৌথ কারিগরি কমিটির সভার বিষয়ে সৌদি পক্ষকে অবহিত করেন এবং সৌদির ভাইস মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপদেষ্টা আসিফ নজরুল ওআইসির লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে বৈঠকে মুসলিম দেশগুলোর শ্রমিকদের জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া সম্মেলন চলাকালে জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আলবক্করের সঙ্গেও বৈঠক করেন উপদেষ্টা।

আরএইচ/



সৌদি আরব ড. আসিফ নজরুল দ্বিপক্ষীয় বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250