মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিনশেষ টাইগারদের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে রানের পাহাড় তৈরি করেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে ৪২১ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। তাদের হাতে রয়েছে দশ উইকেট। পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২ ওভার খেলতে পেরেছে বাংলাদেশ।

তবে শাহিন-নাসিমদের বিপক্ষে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে উইকেট শূন্য থেকে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সাদমান ইসলাম ও জাকির হাসান। ৩০ বলে ১২ রান করে সাদমান এবং জাকির ৪২ বলে ১১ রান করে অপরাজিত রয়েছেন। এখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা।

বৃহস্পতিবার (২২শে আগস্ট) দ্বিতীয় দিনের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই মাঠে নামে দুই দল। এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন রিজওয়ান। তাই ফিফটির তুলতে বেশি সময় নেননি এই ডান হাতি ব্যাটার।

দুজনের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে পাকিস্তান। সেই সঙ্গে ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬৪ বলে ফিফটি এবং ১৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দেন সাউদ শাকিল। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯৭ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটারও। দুজনেরই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি।

দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে পাকিস্তান। তবে বেশিক্ষণ পিচে টিকতে পারেননি শাকিল। ২৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। মিরাজের বলে স্ট্যাম্পিং হন এই বাঁহাতি ব্যাটার। এরপর রিজওয়ানকে সঙ্গ দেন আঘা সালমান। ২১৪ বলে নিজের ১৫০ রান পূরণ করেন রিজওয়ান।

এদিন ইনিংস বড় করতে পারেননি সালমান। ৩৬ বলে ১৯ রান করে সাকিবের বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর পিচে এসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন শাহিন শাহ আফ্রিদি। ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন এই পাক পেসার।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শাহিন ২৮* রানে এবং ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ দুটি উইকেট শিকার করেন। এ ছাড়াও সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকট।

ওআ/কেবি

পাকিস্তান বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250