বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল

ভেনেজুয়েলায় বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা স্টারলিংকের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নেওয়ার পর ভেনেজুয়েলার জনগণকে বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহের ঘোষণা দিয়েছে স্টারলিংক।

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন। মাস্ক তার মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলাবাসী বিনা খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর ফলে দেশটির নাগরিকরা নির্বিঘ্নে অনলাইন সংযোগে প্রবেশাধিকার পাবেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান এবং মাদুরোকে আটক করার পর সামাজিক ও যোগাযোগব্যবস্থার সচলতা বজায় রাখার এক অংশ হিসেবে দেখা হচ্ছে।

জে.এস/

স্টারলিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250