মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

আইসক্রিম খেলে কি গরম কমে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমে আয়েশ করে চেটে চেটে আইসক্রিম খাওয়া অতি পরিচিত এক দৃশ্য। আট থেকে আশি—আইসক্রিম সবার ভালোবাসার নাম। এই গরমে আপনি সেই ভালোবাসাকে পেটে চালান করতেই পারেন, তবে আইসক্রিম খেলে কি গরম কমে?  

আইসক্রিম খেলেই শরীর-মন ঠান্ডা হয়ে যাবে, এ আশা করবেন না। শরীর ঠান্ডা তো হবেই না; বরং তাপমাত্রা আরও বেড়ে যাবে। আপনার আরও গরম লাগার অনুভূতি হবে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে ইউনিভার্সিটি অব ক্যানসাসের ডায়েটিশিয়ান টাটা মার্শেলো জানান, ‘এই গরমে আর যা-ই হোক, কাউকে আইসক্রিম খাওয়ার কুবুদ্ধি দেবেন না। এটা আমাদের মুখে তাৎক্ষণিক ঠান্ডা লাগার অনুভূতি দিলেও আদতে আমাদের শরীর গরম করে।’ 

কীভাবে? এ প্রশ্নের উত্তরে টাটা জানান, আইসক্রিমে থাকা পূর্ণ ননির দুধ, ফ্যাট, শর্করা হজম করা পাকস্থলীর জন্য সহজ কাজ নয়। যত ধরনের খাদ্য উপাদান আছে, এর ভেতর ফ্যাট বা চর্বিজাতীয় খাবার ভাঙা শরীরের জন্য সবচেয়ে বেশি কষ্টসাধ্য। তাই ফ্যাট ভাঙতেই সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয়।

আরো পড়ুন : সানস্ক্রিন না মেখেও রোদে ত্বক সতেজ রাখার উপায়

ফ্যাট, প্রোটিন আর শর্করার সমন্বয়ে তৈরি আইসক্রিমের মতো অস্বাস্থ্যকর খাবার খুব কমই আছে। আইসক্রিম তৈরির উপাদানগুলো ভাঙতে গিয়ে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। গরমে অস্বস্তি, পেট ফাঁপা, বদহজমের জন্য গরমে আইসক্রিম খাওয়া দায়ী। 

আইসক্রিম সাময়িকভাবে যে ঠান্ডার অনুভূতি দেয়, তা পরিপাকক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। ফলে এই গরমে সাময়িক মুখের স্বাদ আর ঠান্ডার অনুভূতির ফাঁদে পড়ে যদি আইসক্রিম খেয়েই ফেলেন, এর মূল্য আপনাকেই চোকাতে হবে। আইসক্রিম একান্তই খেতে হলে তাই শীতকালে খান। আর যদি শরীরের বাড়তি ওজন নিয়ে চিন্তিত থাকেন বা ডায়েটে থাকেন, তাহলে আইসক্রিম নামের এই খাবারের কথা আপাতত ভুলে যান।

কেবল আইসক্রিমই নয়, এই গরমে যেকোনো কোমল পানীয়, অতিরিক্ত চিনি আর বরফ দেওয়া পানীয় থেকে দূরে থাকুন। খেতেই যদি হয়, তবে লেবুর শরবত, ডাবের পানি, চিনি ছাড়া লাচ্ছি খেতে পারেন। পানি খাওয়ার কোনো বিকল্প নেই। আর সেটি স্বাভাবিক তাপমাত্রার হলেই ভালো। দিনে দুবার বা তার বেশি গোসল করতে পারেন। তবে চুল ভেজা রাখলে চলবে না। গা ঘেমে গেলে পোশাক বদলে নিতে হবে। বাতাস চলাচল করতে পারে, এ রকম হালকা, সুতির আরামদায়ক পোশাক পরবেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এস/আইকেজে


আইসক্রিম টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250