মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

সানস্ক্রিন না মেখেও রোদে ত্বক সতেজ রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাইরে প্রখর রোদ। ছাতা, চশমা, স্কার্ফ ইত্যাদি নানা অনুষঙ্গেও ত্বক ভালো রাখা মুশকিল হয়ে পড়ছে। এ সময় ত্বককে রোদে পোড়া থেকে বাঁচাতে সকলেই বেছে নেন সানস্ক্রিন। তবে স্পর্শকাতর ত্বক যাদের তারা কিছুতেই এটি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সানস্ক্রিন মাখলে ত্বক ঘেমে যায়। বেড়ে যায় ব্রণ। তাহলে উপায়? সানস্ক্রিন না মেখেও রোদে ত্বক সতেজ রাখার উপায় চলুন জেনে নেওয়া যাক-

ত্বককে সুরক্ষা দিন ভেতর থেকে। রোজকার খাদ্যাভ্যাসে যুক্ত করুন কিছু খাবার যা আপনাকে সুরক্ষা দেবে সূর্যের তাপ থেকে। ত্বক রাখবে সতেজ। 

লেবুর রস

ভেতর থেকে ত্বক ভালো রাখতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লেবু। এটি ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে রক্ষা করে ত্বক। লেবুর রস সহজে ট্যান পড়তে দেয় না। ক্ষতিগ্রস্ত কোষের যত্ন নিতেও এর তুলনা হয় না।

আরো পড়ুন : খাবার খেতে খেতে পানি পান করা কি ঠিক?

গ্রিন টি

ওজন কমাতে জনপ্রিয় একটি পানীয় গ্রিন টি। তবে জানেন কি গ্রিন টি কিন্তু ত্বকও রাখে ট্যানমুক্ত। এতে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিড্যান্ট পলিফেনল। এই অ্যান্টিঅক্সিড্যান্ট ভেতর থেকে শরীরকে ঝরঝরে রাখতে সাহায্য করে। গ্রিন টি খাওয়ার অভ্যাসে সহজে ট্যান পড়তে পারে না ত্বকে।

টমেটো  

বাঙালি বাড়িতে সালাদ হোক বা ডাল, তাতে টমেটোর ফোঁড়ন পড়বেই। তেল, ঝাল, চাটনি যাই হোক টমেটো সর্বদা হাজির। তবে জানেন কি এটি শুধু স্বাদ বাড়াতেই নয় ত্বকের যত্নেও ভীষণ উপকারি। ট্যান আটকানোর একটি ভালো উপাদান টমেটো। সূর্যালোক থেকে নির্গত ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে এই জাদুকরি সবজি।

ডাবের পানি 

গরমে ডাব একটি স্বস্তির নাম। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি আরাম দেয় শরীরে। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে ডাবের পানির জুড়ি মেলা ভার। নিয়মিত খেলে শরীর ভালো থাকে, সেই সঙ্গে ত্বকও রাখে মসৃণ। ডাবের পানি খেলে তো উপকার পাবেনই মাখলেও ত্বক থাকবে সতেজ।

এস/  আই.কে.জে


সানস্ক্রিন খাদ্যাভ্যাস সূর্যের তাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250