শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের খালাসের রায়ে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আদালতের রায়ে মুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ-মিছিল হয়েছে। আজ মঙ্গলবার (২৭শে মে) বিকেলে ঢাবির মধুর ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বামপন্থী বিভিন্ন ছাত্রসংগঠন (গণতান্ত্রিক ছাত্র জোট) এর আয়োজন করে।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আজ সকালে খালাস দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দেন। সেই সঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তিরও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

খালাসের রায়ের ঘোষণার পরপরই ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ ও বিক্ষোভ-মিছিল আহ্বান করে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। পরে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বামপন্থী ছাত্রসংগঠনগুলো (গণতান্ত্রিক ছাত্র জোট) বিকেল ৪টার দিকে বিক্ষোভ-মিছিল ঘোষণা করে।

বিক্ষোভকারীরা ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই; চব্বিশের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই; ৭১ হারেনি, হেরে গেছে হাসিনা; ২৪ হারবে না, হেরে যাবে আলবদর; আমার মাটি আমার মা, আলবদরের হবে না’ এসব স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সমবেত প্রতিবাদ সমাবেশের সঞ্চালক শিমুল কুম্ভকার (সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন) বলেন, ‘ইন্টেরিম সরকারের ১০ মাসের মাথায় আমরা দেখলাম ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিল। মুক্তিযুদ্ধে আলবদর বাহিনীর কমান্ডার থেকে আজহার নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেছে! ৫৪ বছর পরে এসে এ গল্প শুনানোর জন্য ইন্টেরিম সরকারকে আমরা ধিক্কার জানাই।’

এইচ.এস/

বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250