সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

প্রতি মাসেই হানিমুনে যান এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এ তারকা দম্পতির বিয়ে নিয়ে অনেক বির্তক হয়েছিল। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দু’জনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন। 

বিয়ের পাঁচ মাসের মধ্যেই চতুর্থবার হানিমুনে বিদেশে গেলেন তারা। সামাজিক মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ইতোমধ্যেই সোনাক্ষী-জাহির আমেরিকা ও ফিলিপাইনে ঘুরে এসেছেন।

এবার তিনি ইতালিতে ঘুরতে গেছেন, ইনস্টাগ্রাম স্টোরিতে ইতালির সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। দম্পতিকে ফ্রান্সে দারুণ খাবার উপভোগ করতেও দেখা গেছে। সেখানকার বাজার থেকে তিনি অনেক ব্যাগ ও জ্যাকেটও কিনেছেন।

আরো পড়ুন : বিচ্ছেদের পরও এ আর রহমানকে ‘বিশ্বের সেরা পুরুষ’ বললেন সাবেক স্ত্রী

আরেকটি ভিডিওতে ইতালির রাস্তায় মজা করতে দেখা গেছে এ তারকা দম্পতিকে। অভিনেত্রী রসিকতা করে জাহির ইকবালকে নানা মজার কথা বলছেন। যা দেখে জাহিরের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। তিনি সোনাক্ষীকে তার নানা অভিজ্ঞতাও শেয়ার করেছেন এবং অভিনেত্রী তাকে বলেন ‘আমি তোমাকে ভালোবাসি।’

উল্লেখ্য, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী। 

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

এস/ আই.কে.জে/   

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250