শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

এইচএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব ঠিক থাকলে আগামী ৬ থেকে ৯ই অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। ১৩ পত্রের মধ্যে সাতটির পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ড জানিয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিংয়ের পদ্ধতিসহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হওয়ার পর পরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

আরো পড়ৃন : ঢাবি ক্যাম্পাসে চালু হচ্ছে শাটল সার্ভিস, ভাড়া ৫ টাকা

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছি। তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর। এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হয় ৩০শে জুন। ১৬ই জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকভাবেই হয়েছে। কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে ১৮ই জুলাই এবং পরে ২১, ২৩ ও ২৫শে জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। পরে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে। হামলার কারণে বিভিন্ন থানায় প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। পরে ২০শে আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে একদল শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে এসব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়।

এস/ আই.কে.জে


এইচএসসি আন্তঃশিক্ষা বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250