শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। তার ঘোষণার পরপরই গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, অঞ্চলটিতে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন থেমে গেছে। দুই বছর পর গাজাবাসী খানিকটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে।

আল জাজিরার হানি মাহমুদ লিখেছেন, এটি গত রাতগুলো আর দিনগুলোর তুলনায় অস্বাভাবিকভাবে ভিন্ন। আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এমন সব এলাকায়, যেখানে বহু তাঁবুর মধ্যে বাস্তুচ্যুত মানুষ রয়েছেন। কিন্তু রাস্তায় কাউকে দেখা যায়নি। সবাই তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিল।

গত কয়েক সপ্তাহে মানুষের কাছে এমন সুযোগ ছিল না। তারা সব সময় ভীষণ সজাগ অবস্থায় থাকতেন, কারণ ড্রোন হামলা, যুদ্ধবিমান আর গাজাজুড়ে চলমান অবিরাম বোমাবর্ষণের হুমকি ও আতঙ্ক তাদের মাথায় সব সময় ভর করত।

কিন্তু আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) রাতে অস্বাভাবিকভাবে, আমরা যখন একটি বাস্তুচ্যুত মানুষের শিবিরের পাশ দিয়ে এই সম্প্রচারের স্থানে আসছিলাম, বিস্ময়ের সঙ্গে দেখলাম—সবাই ঘুমিয়ে আছেন। আমার মনে হয় তারা আজ রাতের এই নীরবতার সুযোগ নিচ্ছেন।

যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250