মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আর কিছু বলতে চান না অস্কারজয়ী এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত সেপ্টেম্বরে স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে কথা বলেছিলেন জেনিফার লরেন্স। ফিলিস্তিনিদের পক্ষেও সরব হয়েছিলেন। নতুন ছবি ‘ডাই মাই লাভ’-এর প্রচারেও দ্য নিউইয়র্ক টাইমস-এর পডকাস্ট ‘দ্য ইন্টারভিউ’-এ কথা বলেছেন লরেন্স। এবার অবশ্য তিনি সংযত। জানিয়েছেন, রাজনীতি নিয়ে আর কথা বলতে চান না। 

অস্কারজয়ী অভিনেত্রী ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় ছিলেন তার কড়া সমালোচক। নির্বাচনের পর একটি নিবন্ধে তিনি লিখেছিলেন, ‘আমেরিকায় এখন একমাত্র শ্বেতাঙ্গ পুরুষেরাই নিরাপদ বোধ করেন। কারণ, তাদের অধিকারই কেবল স্বীকৃত।’

এবারের সাক্ষাৎকারে লরেন্সের কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্প ও রাজনীতি নিয়ে তিনি এখন কী ভাবছেন? লরেন্স জবাব দেন, ‘সত্যি বলতে আমি জানি না, এখন এসব বিষয়ে আমার কথা বলা উচিত কি না। ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল বিশৃঙ্খল, তখন মনে হয়েছিল কিছু একটা করতে হবে। কিন্তু আমরা এখন বুঝেছি, তারকাদের মতামত নির্বাচনে কোনো প্রভাব ফেলে না। তাহলে আমি আসলে কী করছি?’

লরেন্স জানান, তিনি এখন মেপে কথা বলতে চান, যেন তার মন্তব্যের কারণে নতুন কোনো পরিস্থিতি তৈরি না হয়। তার ভাষ্যে, ‘আমি এখন একধরনের মানসিক পুনর্মূল্যায়নের মধ্যে আছি। আমি তো শিল্পী। চাই না, আমার রাজনৈতিক মতের কারণে মানুষ আমার কাজ বা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিক। আমি চাই মানুষ গল্পে হারিয়ে যাক, রাজনীতিতে নয়। যদি আমার কথায় পরিস্থিতি শান্ত না হয়ে বরং আরও খারাপ হয়, তাহলে আমি নীরবতাকেই বেছে নেব।’

লরেন্স আরও বলেন, অনেক তারকার ক্যারিয়ার কেবল রাজনৈতিক মতের জন্যই ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন তিনি। তবে অভিনেত্রী জানান, কাজের মাধ্যমেই এখন নিজের রাজনৈতিক বিশ্বাস প্রকাশ করেন তিনি। তার প্রযোজনা সংস্থার প্রকল্পগুলোর মধ্যে আছে আফগানিস্তানের তিন নারীর গল্প নিয়ে নির্মিত ব্রেড অ্যান্ড রোজেজ। গর্ভপাতবিরোধী আইন নিয়ে প্রামাণ্যচিত্রও বানাচ্ছে তার সংস্থা।

পুরোনো মন্তব্য নিয়ে অনুতপ্ত কি না, জানতে চাইলে লরেন্স হেসে বলেন, ‘সম্ভবত হ্যাঁ। আমার বলা প্রায় সব কথা নিয়েই আমি অনুতপ্ত! এখন ভাবি, সব ক্যামেরা থেকে মেমোরি কার্ডগুলো খুলে নিয়ে যাই!’ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, ‘এবারের পরিস্থিতি ভিন্ন। কারণ, এবার আমরা জানতাম, তিনি কী করতে পারেন। চার বছর তিনি কী করেছেন, সেটাও জানতাম। তারপরও আমরা তাকেই বেছে নিয়েছি।’

লরেন্স অভিনীত নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’ মুক্তি পেয়েছে গত শুক্রবার (৭ই নভেম্বর) । ভ্যারাইটি অবলম্বনে। 

জে.এস/

জেনিফার লরেন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250