শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টম ক্রুজের জন্মদিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চার দশক ধরে অভিনয় করে চলেছেন, সময়ের অন্যতম সেরা অ্যাকশন তারকা তিনি। দর্শক তাকে মনে রেখেছে ‘টপ গান’ আর ‘মিশন: ইমপসিবল’ তারকা হিসেবেই। এই ওটিটির যুগের দর্শক যখন অনেকটাই প্রেক্ষাগৃহবিমুখ তখন টম ক্রুজ সেই বিরল তারকাদের একজন, যাদের টানে হলে ছুটে আসেন দর্শকেরা। 

আজ ৩রা জুলাই, ৬৩ বছর বয়সে পা দিলেন এই হলিউড তারকা। নিউজ, আইএমডিবি অবলম্বনে জেনে নেওয়া যাক তার সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য। 

টম ক্রুজের জন্ম ১৯৬২ সালের ৩রা জুলাই, নিউইয়র্কের সিরাকিউজে। বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মাত্র চার বছর বয়সে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে। ছোটবেলায় ডোনাল্ড ডাক, এলভিস প্রিসলি, হ্যাম্পফ্রি বোগার্টের নকল করতেন টম।

ছোটবেলা থেকেই টম ছিলেন দুঃসাহসী। সাইকেল চালাতে গিয়ে দেয়ালে ধাক্কা খাওয়া, ফুটবল খেলা সবই করতেন। স্কুলে ডিসলেক্সিয়ার কারণে পড়ালেখায় পিছিয়ে থাকলেও নাটক ও খেলাধুলায় ছিলেন এগিয়ে। যুক্ত ছিলেন গানের দল ও নাট্যদলে

স্কুলের নাটক ‘গাইজ অ্যান্ড ডলস’-এ অভিনয়ের পরই সিদ্ধান্ত নেন যে পেশাদার অভিনেতা হবেন। নিউইয়র্কে অডিশন দিতে শুরু করেন। সিনেমায় অভিষেক হয় ১৯৮১ সালে, ‘ট্যাপস’ ছবিতে। 

১৯৮৩ সালে মুক্তি পায় ‘রিস্কি বিজনেস’। অনেকই জানেন না যে সিনেমাটির সেই আলোচিত নাচের দৃশ্য পুরোপুরি তারই কোরিওগ্রাফ করা। 

সহ-অভিনেত্রী রেবেকা ডি মনরির সঙ্গে প্রেম শুরু হয় এই ছবির শুটিংয়ের পর। তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ‘টপ গান’-এ অভিনয়ের সুযোগ পান নির্মাতা জেরি ব্রাকহেইমারের নজরে আসার পর।


হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250