রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিনে দেশের মঞ্চে সঞ্জয়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বের আয়োজনে মঞ্চে পারফর্ম করেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। মঞ্চে সঞ্জয় নিজের পোশাকের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশকে। সঞ্জয়ের পরনে থাকা মেরুন রঙের স্যুটে ফুটে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা আর লাল-সবুজের ছাপ। এবার তিনি দর্শক মাতাবেন বাংলাদেশে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিনে রাজধানীর বনানীতে আয়োজিত অনুষ্ঠানে গাইবেন তিনি।

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজন করা হয়েছে ছয় দিনব্যাপী ফ্যান ফেস্ট ২.০। খেলা দেখানোর পাশাপাশি এই আয়োজনে রয়েছে লাইভ কনসার্ট। ১৯ জুলাই ফাইনাল খেলার আগে পারফর্ম করবেন সঞ্জয়। দেশের মঞ্চে সঞ্জয়ের এই লাইভ পারফরম্যান্স দেশের সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বিশেষ এক মুহূর্ত।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এই ফ্যান ফেস্টে ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে বিনোদনমূলক নানা আয়োজন।

১৪ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল। প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রান্স ও স্পেন। সেদিন থেকে শুরু হবে ফ্যান ফেস্ট ২.০। এদিন পারফর্ম করবে ফিরোজ জং ও ডিজে সুমন। ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালের দিন থাকছে ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়ের পারফরম্যান্স।

১৬ জুলাই পারফর্ম করবেন সংগীতশিল্পী তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। চতুর্থ দিন ১৭ জুলাই থাকবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৭ জুলাই পারফর্ম করবেন ডিজে সানী। শেষ দিন ১৯ জুলাই ফাইনাল খেলার আগে দর্শক মাতাবেন সঞ্জয়। তার সঙ্গে এদিন আরও থাকবেন ডিজে জুডু। ইতিমধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিট টুমরোতে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দুই দিনের প্রতিদিনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। পরের তিন দিনের প্রতিদিনের টিকিটের দাম ৩০০ টাকা এবং ফাইনালের দিনের টিকিটের দাম ৭০০ টাকা। প্রতিদিন আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন তিনি। তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ অনেকে।

সঞ্জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250