বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

এবার দ্বিগুণ হলো আল্লু অর্জুনের পারিশ্রমিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল পুষ্পা চরিত্র। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তার লুক। প্রতিটা পদে পদে নিজেকে যেভাবে ছবিতে ভেঙেছেন, গড়েছেন তিনি আল্লু অর্জুন। এক কথায় আল্লুর অতীতের লুকের সঙ্গে তার সামঞ্জস্য পাওয়াটাই ছিল দুষ্কর। 

পুষ্পা সিনেমা লকডাউনের পর দর্শকদের হলমুখী করিয়েছিল। গায়ের রং চাপা, গালে চাপ দাড়ি, পরনে লুঙ্গি, শার্ট, হাঁটা চলার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন।  দক্ষিণী দুনিয়ার অন্যতম চকলেট বয় আল্লু অর্জুন। আল্লুর লুক দেখামাত্রই সবাই সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। বলিউডে তখন মুক্তি পেয়েছে ৮৩। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দর্শকশূন্য প্রেক্ষাগৃহ। তবে রাস্তায় রাস্তায় চর্চার কেন্দ্রে পুষ্পা।

যারা করোনা পরিস্থিতির জন্য প্রেক্ষাগৃহে যাননি, তারা একটা সময়ের পর তা টিভির পর্দায় কিংবা ওটিটি-তে দেখে নিয়েছিলেন। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও কম নয়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই চরিত্র। তবে কোথাও গিয়ে যেন পুষ্পা সিনেমার এই জনপ্রিয়তাই বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই সব খবর। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে মাঠে নেমেছেন আল্লু অর্জুন। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, যে তিনি এই সিনেমায় নিজের ২০০ শতাংশ উগরে দেবেন। বদলে নিলেন মোটা টাকা পারিশ্রমিক। প্রথম ছবির জন্য তিনি নিয়েছিলেন ৪৫ কোটি টাকা। এবার তিনি নিলেন ৮৫ কোটি টাকা।

আরো পড়ুন: সামনে পেলে কাকে থাপড়াবেন পরীমণি?

পুষ্পা ২ ছবিতে যে আল্লু অর্জুনকে আরো এক কদম এগিয়ে শক্তিশালী সুপারস্টার হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, মিলেছিল তার আভাস। তিন মিনিটের বেশি এই ছবির টিজারের শুরুটাই হলো পুষ্পার খোঁজ দিয়ে। সর্বত্র তোলপাড়, আটটা গুলি লেগেছে পুষ্পার গায়ে, কীভাবে বাঁচবেন তিনি? একমাসের খোঁজ যখন ইতি তখন অনেকেই মনে করতে শুরু করেছে পুষ্পা মৃত। তারপর? এমনই এক চাঞ্চল্যকর টিজার প্রকাশ্যে এসেছে ইতোমধ্যেই। এবার পালা সিনেমার ট্রেলারের।

এসি/ আই.কে.জে

আল্লু অর্জুন পারিশ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250