রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ আলী খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে বুধবার (১৫ই জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তের হামলা হয়েছে। ওই সময় পরিবারের সবই গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফ।

আহত অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অস্ত্রোপচারের পর বিপদমুক্ত আছেন সাইফ আলী খান। তাকে আইসিইউতে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সম্পন্ন হয়েছে সাইফের অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন।

সাইফের স্নায়ুর অস্ত্রোপচার ও কসমেটিক সার্জারিও সফলভাবে শেষ হয়েছে। সার্জারিতে সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গেছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ।

আরও পড়ুন: শাহরুখের ওপর রেগে কেন চড় মারতে চেয়েছিলেন জয়া বচ্চন?

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে ‘সৎগুরু শরণ ভবনের’ একটি ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ।

গতকাল রাত আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। তখন সাইফ সেখানে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই দুষ্কৃতিকারী। তবে নিরাপদে রয়েছেন কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারি।

সূত্র:হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/ 

সাইফ আলী খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250