বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো

চোর-বাটপার-মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয়, দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, ‘মানুষের টাকা চুরি করে যারা পাচার করছে, তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি কীভাবে বিদেশে পালিয়ে যায়? সংস্কারের কথা যারা বলেন, তাদের আমি বলব, সবার আগে এগুলো ঠিক করেন। চোর-ডাকাতদের ধরেন। যারা গরিবদের শোষণ করছে, তাদের একজনকেও ধরা হয়নি। একজনও চোর, মাফিয়া, গডফাদার ধরা হয়নি। অথচ তারাই সব নিয়ন্ত্রণ করছে। শুধু রাজনীতিবিদদের হেয়, দোষারোপ করা করা হচ্ছে।’

আজ সোমবার (২৮শে জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ বেগমপাড়ায় কয়টা রাজনীতিবিদের বাড়ি আছে? মালয়েশিয়ায় কয়জনের বাড়ি আছে? সেটা হিসাব করে দেখা হোক— কয়জন প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং কয়জন রাজনীতিবিদ আছেন?

আবদুস সালাম বলেন, অনেকেই এখন বলেন, নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর বিএনপি নাকি ফ্যাসিস্ট হয়ে যাবে। এসব কথা কারা বলে? যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই। বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, বাকশালের বিরোধিতা করার জন্য। এ কারণেই বিএনপি আর আওয়ামী লীগ এক না। আজকে যারা এক করতে চান, তারা মূলত আওয়ামী লীগকেই ফিরিয়ে আনতে চান।

জে.এস/

আবদুস সালাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250