শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় সময় বুধবার (৭ই ফেব্রুয়ারি) রাতে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরি।

বিজয়ী হাফেজ বশির আহমদ বলেন, আমি মাত্র ৫ মাসে হাফেজ হয়েছি। পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এখন আলজেরিয়ায় তৃতীয় হয়েছি। এই ধারা অব্যাহত রেখে ইরানেও যাতে প্রথম হতে পারি সবার কাছে সেই দোয়া চাই।

হাফেজ বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। বশির আহমদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

আরো পড়ুন: সন্তান জন্ম দিলেই ৮২ লাখ টাকা পুরস্কার

এর আগে, ২০২১ সালের পিএইচপি কুরআনের আলোর দেশ সেরা হন ১৩ বছরের হাফেজ বশির আহমদ। আগামী ১৪ই ফেব্রুয়ারি ইরানে আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি।

 উল্লেখ্য, আলজেরিয়ায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। 

এইচআ/ আই.কে.জে/  

বাংলাদেশি হাফেজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250