মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (১২ই আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন তিনি।

বৈঠকে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপান, ভারত, জার্মান, ব্রিটিশ, কানাডা, রাশিয়া, ইইউ, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া তুরস্ক, সুইজারল্যান্ড, চীনসহ অন্তত ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

এসময়  পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা খুবই ইতিবাচক, সরকার বিদেশিদের সঙ্গে করা সকল চুক্তি সমঝোতা সবই ধারাবাহিকভাবে রক্ষা করে যাবে। বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে। আগামী দিনে মানবাধিকার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি বাইরের কারও নিয়ন্ত্রণে নেই, উপদেষ্টা পরিষদে দায়িত্বপ্রাপ্তরাই দেশের জন্যই কাজ করছেন।

এ সময় বিদেশি কূটনীতিকরা নির্বাচিত সরকারেও যুবকদের প্রতিনিধিত্ব আশা করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ওআ/কেবি

পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250