সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নয় দফা দাবিতে সচিবালয়ের কর্মচারীদের ডাকা আগামী ৪ঠা ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার (১লা ডিসেম্বর) সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সচিবের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবির সাংবাদিকদের এ তথ্য জানান।

আওয়ামী লীগের আমলে বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান, নতুন পে-কমিশন গঠনের আগ পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, রেশনিং প্রথা চালু, অবসরের বয়স বাড়ানো, পদনাম পরিবর্তন ও পদোন্নতিসহ ৯ দফা দাবিতে এ সমাবেশ ডেকেছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান গণমাধ্যমকে বলেন, সচিবালয়ে ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মচারী আছেন দুই হাজারের ওপরে। দীর্ঘদিন তারা বেতন ও পদোন্নতি বঞ্চিত ছিলেন। এখন তাদের যে ৯ দফা দাবি, সেগুলো কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব। তবে, সময় সাপেক্ষ। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদি। সেসব দাবির সঙ্গে আইন, ভূমি ও অর্থ মন্ত্রণালয় জড়িত।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ ও এপিডি গণমাধ্যমকে বলেন, সচিবালয়ের কর্মচারীদের দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে। আইনি কিছু জটিলতা রয়েছে, যা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে হবে বলে জানান তারা।

সমাবেশের ডাক দেওয়া সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির গণমাধ্যমকে বলেন, সচিবালয়ে যে বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করছে, সেটি নিয়ে আমাদের জনপ্রশাসন সচিব, ভূমি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বসেছেন। তারা আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন। দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। তাই আমরা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছি।

ওআ/কেবি



সচিবালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250