মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের নিপার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চপস্টিক দিয়ে এক মিনিটে একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন বরিশালের নিপা। ইতালির এক নাগরিকের গড়া রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের নিপা। 

এর আগে প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরী করে রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশ থেকে নারী হিসেবে পর পর দুই বার বিশ্ব রেকর্ড করেছে নিপা। 

সোমবার (২২শে জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা বেসরকারি চাকুরীজীবী নুসরাত জাহান নিপা।

তিনি জানান, এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালীর এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। সেই রেকর্ডটি আমি ভেঙেছি। ২০২৩ সালের মার্চের দিকে এ রেকর্ড করলেও যাচাই বাছাই শেষে সম্প্রতি সার্টিফিকেট পেয়েছি। এর আগে ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরী করে বিশ্ব রেকর্ড করেছিলাম। 

তখনও ইতালিয়ানকে পেছনে ফেলে বাংলাদেশ। এবারও ইতালির রেকর্ড ভাঙা হয়েছে। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিলো। অনেক প্রাকটিসও করতে হয়েছে। তবে এবারে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।

বরিশালের মেয়ে নিপা আরও বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য তেমন  ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই দেশ ও আমার শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এ রেকর্ড করেছি।

আরো পড়ুন: হতে পারে লোডশেডি, দ্রুত সমাধানে কাজ চলছে

প্রথমবার রেকর্ড করার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় করে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো।

বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো। এ কাজে অনেক ধরণের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেওয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।

প্রসঙ্গত নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

এসি/ আই.কে.জে 


বিশ্বরেকর্ড চপস্টিক নিপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250