শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। জুনের ছুটির সময় থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তার।

১৩ই জুলাই নিজের ১৮তম জন্মদিন পালন করতে গিয়ে তো আইনি ঝামেলাতেও পড়েছেন ইয়ামাল। কারণ, অতিথিদের বিনোদনের জন্য বামনদের ডেকেছিলেন তিনি।

জন্মদিনের সেই অনুষ্ঠানে ছিলেন আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোলও। স্প্যানিশ সাংবাদিক হাভিয়ের হোয়োস সেদিন ইয়ামাল ও নিকোলকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন। তখন থেকেই শুরু গুঞ্জন, নিকোলের সঙ্গেই প্রেম করছেন বার্সেলোনার এই তরুণ স্প্যানিশ উইঙ্গার।

সম্পর্কের ব্যাপারে কেউ মুখ না খুললেও গতকাল সোমবার (২৫শে আগস্ট) ইয়ামাল নিজেই আগুনে ঘি ঢেলেছেন। কাল নিকোলের ২৫তম জন্মদিনে তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গেই নানা মহলে আলোচনা—ফুটবলে মনোযোগ হারাচ্ছেন কি ইয়ামাল? এখনই নিয়ন্ত্রণ না আনতে পারলে তার ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও অনেকে মনে করছেন।

বার্সার সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত অবশ্য ইয়ামালকে সরাসরি সতর্ক করে দিয়েছেন। তবে স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ভিন্ন সুরে কথা বলেছেন। তার আহ্বান, ব্যক্তিজীবন নিয়ে সমালোচকদের বাড়াবাড়ি বন্ধ করে ইয়ামালের খেলা উপভোগ করা উচিত।

কারণটা স্পষ্ট। গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ) জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। লা লিগার প্রথম দুই ম্যাচে করেছেন একটি গোল, করিয়েছেন তিনটি।

স্পেনের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন আরএনইতে দেওয়া সাক্ষাৎকারে ফুয়েন্তে বলেছেন, ‘লামিনের বয়স ১৮ হলেও সে যথেষ্ট পরিণত। মাত্র ১৬ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হয়েছে তার। জটিল পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়, সে জানে। দলের প্রতি আত্মত্যাগ, উদারতার অসাধারণ ক্ষমতা আছে ওর। সে আসলেই এক প্রতিভা। সে গাড়ি কিনল, মোটরসাইকেল কিনল নাকি বান্ধবীর সঙ্গে দেখা করল—এসবের চেয়ে ওর খেলার দিকেই মনোযোগ দেওয়া উচিত আমাদের। সমালোচনার মতো কিছুই করেনি সে।’

ইয়ামালের প্রতিভা এতটাই বিরল যে তাকে প্রায়ই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হয়। ফুয়েন্তে মনে করেন, এই তুলনা বোঝা নয়, বরং অনুপ্রেরণা, ‘মেসির সব অসাধারণ দিকগুলো লামিনেকে গ্রহণ করতে হবে। আশা করি, আমরা মেসিকে যেভাবে উপভোগ করেছি, ইয়ামালকেও ঠিক সেভাবে উপভোগ করব।’

লামিনে ইয়ামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250