বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শাহরুখ আবারো ঢাকায় আসছেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি শাহরুখকে ঢাকায় নিয়ে আসার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। বলিউড বাদশা প্রথমবার ঢাকায় এসেছিলেন ২০১০ সালে। ১৪ বছর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে আসেন দেশের একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কিং স্বপন চৌধুরী। তিনি এবং তার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম অন্তর শোবিজ ব্যাপক প্রশংসিত হয়। 

ফের তিনি এই মেগা তারকাকে একটি সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছেন। তবে আপাতত স্বপন তার পরবর্তী সিনেমা 'অপারেশন জ্যাকপট' নিয়েই বেশি মনোযোগী।

সংবাদমাধ্যম অনুযায়ী, স্বপন বলেন, তিনি সবচেয়ে বেশি যা পছন্দ করেন, তার আসন্ন সিনেমায় তিনি তা করে দেখাতে পারবেন; তা হলো চ্যালেঞ্জ মোকাবিলা। তিনি বলেন, 'আমি এখন সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত।'

তিনি আরও বলেন, 'হ্যাঁ, আমি শাহরুখ খানকে আনতে চাই। আমি এর প্ল্যান করছি। তবে আপাতত আমি আমার সিনেমায় মনোনিবেশ করছি।' 

আরো পড়ুন: মডেলিং-অভিনয় নয় শান্তি খুঁজে পেয়েছেন সন্ন্যাস জীবনে এই অভিনেত্রী

শাহরুখ খান কবে ঢাকায় আসতে পারেন তার সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমি এখনও কিছু চূড়ান্ত করিনি। হ্যা, আমি আবার তাকে আনতে চাই। আমি তাকে আগেও একবার এনেছিলাম, তাই আবারও এটা করতে পারি।'

তবে শাহরুখ খানের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা বক্তব্যেই নিশ্চিত করা যায়নি। এর আগেও বাংলাদেশে একাধিক তারকার আগমনের খবরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। 

এর আগে শাহরুখের সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই। কয়েক ঘণ্টার স্টেজ পারফরম্যান্সে ঢাকা মাতিয়ে যান বলিউড বাদশাহ। 

এসি/ আই.কে.জে/ 


শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250