শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিন্নধর্মী সাজে চমক দেখালেন সানি লিওন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওন আবারও শিরোনামে। গ্ল্যামার কিংবা ব্যক্তিজীবনের নানা গল্পে আগেও বহুবার সংবাদমাধ্যমের দৃষ্টি কেড়েছেন তিনি। তবে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের পুরোপুরি চমকে দেয়। রূপ বা আভিজাত্য নয়, সম্পূর্ণ ভিন্নধর্মী সাজে হাজির হয়ে সবাইকে স্তব্ধ করে দেন সানি।

ভারতীয় গণমাধ্যম জানায়, তিনি র‍্যাম্পে প্রবেশ করেন ঝকঝকে ক্রিস্টালখচিত রুপালি পোশাকের সঙ্গে গোলাপি রঙের একটি মিনি ওভার-স্কার্ট পরে। মঞ্চে হাঁটার সময় তিনি সেই ওভার-স্কার্টটি খুলে ফেলেন এবং দেখা যায় পুরোপুরি ক্রিস্টাল দিয়ে তৈরি রুপালি পোশাকটি। কিন্তু সত্যিকারের চমকটি ছিল স্কার্টে ঝোলানো সারি সারি কনডমের প্যাকেট। সানির এমন ব্যতিক্রমী ফ্যাশন দেখে সবাই হতবাক হয়ে যায়। প্রশ্ন ওঠে—কেন পোশাকে কনডম?

জানা যায়, ফ্যাশনের সঙ্গে জনসচেতনতা জুড়ে দিতে চেয়েছেন এই বলিউড তারকা। আর তাই ১লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবসেই তিনি এই বার্তা দিতে মঞ্চে হাজির হন। এইচআইভি ও এইডস প্রতিরোধে কনডম ব্যবহারের গুরুত্বকে তুলে ধরতেই ফ্যাশনকে ব্যবহার করেছেন সানি। তার মূল বক্তব্য—ঝলমলে আধুনিকতার ভিড়ে নিরাপত্তার কথা ভুলে গেলে চলবে না।

উল্লেখ্য, সানি লিওনকে শেষ দেখা গেছে এ বছরের মুক্তিপ্রাপ্ত ‘ব্যাডাস রবি কুমার’ ছবিতে। কিথ গোমসের পরিচালনায় নির্মিত এই সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি, জনি লিভারসহ আরও অনেকে।

এ ছাড়া সানির অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে—জিসম ২ (২০১২), জ্যাকপট (২০১৩), রাগিনী এমএমএস ২ (২০১৪), এক পেহেলি লীলা (২০১৫), তেরা ইন্তেজার (২০১৭) প্রভৃতি।

জে.এস/

সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250